অর্থবছরের প্রথম ৬ মাসে সর্বাধিক রেমিট্যান্স এলো যে বিভাগে

অর্থবছরের প্রথম ৬ মাসে সর্বাধিক রেমিট্যান্স এলো যে বিভাগে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬২৬ কোটি ৩৯ লাখ ডলার। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে সর্বোচ্চ ৮৬১ কোটি ৫১ লাখ ডলার।

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। জুলাই-ডিসেম্বর মাসে বিভাগটিতে এসেছে ৪৩৪ কোটি ৬৪ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া সিলেট বিভাগে ১৩০ কোটি ৫ লাখ ডলার, খুলনা বিভাগে ৬৪ কোটি ৪৬ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৫১ কোটি ২৫ লাখ ডলার, বরিশাল বিভাগে ৩৮ কোটি ৩২ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ২৭ কোটি ৩৬ লাখ ডলার ও রংপুর বিভাগে ১৮ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

  

দেশে ৬ মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ (মার্কিন ডলারে)
নংবিভাগজুলাইআগস্টসেপ্টেম্বরঅক্টোবরনভেম্বরডিসেম্বরজুলাই-ডিসেম্বর
০১ঢাকা বিভাগ১৩৮ কোটি ৪ লাখ১৩৯ কোটি ৮৩ লাখ১৪৪ কোটি ৩২ লাখ১৩০ কোটি ৮৬ লাখ১৪৭ কোটি ৩২ লাখ১৬১ কোটি ১৪ লাখ৮৬১ কোটি ৫১ লাখ
০২চট্টগ্রাম বিভাগ৫৯ কোটি ৮১ লাখ৫৭ কোটি ১১ লাখ৭২ কোটি ১৮ লাখ৬৯ কোটি ৪ লাখ৮০ কোটি ৬২ লাখ৯৫ কোটি ৮৯ লাখ৪৩৪ কোটি ৬৪ লাখ
০৩সিলেট বিভাগ১৯ কোটি ৫০ লাখ১৭ কোটি ৪৯ লাখ২১ কোটি ৮৩ লাখ২১ কোটি ৮১ লাখ২২ কোটি ৬১ লাখ২৬ কোটি ৭৯ লাখ১৩০ কোটি ৫ লাখ
০৪খুলনা বিভাগ৯ কোটি ৫২ লাখ৯ কোটি ৩১ লাখ৯ কোটি ৫২ লাখ১১ কোটি ৭ লাখ১২ কোটি ৪২ লাখ১২ কোটি ৬২ লাখ৬৪ কোটি ৪৬ লাখ
০৫রাজশাহী বিভাগ৭ কোটি ৭৩ লাখ৬ কোটি ৬৭ লাখ৭ কোটি ৮১ লাখ৮ কোটি ৭৮ লাখ৯ কোটি ৭৮ লাখ১০ কোটি ৪৭ লাখ৫১ কোটি ২৫ লাখ
০৬বরিশাল বিভাগ৫ কোটি ৭৫ লাখ৫ কোটি ২৭ লাখ৫ কোটি ৭৭ লাখ৬ কোটি ৯১ লাখ৭ কোটি ৫৭ লাখ৭ কোটি ৪ লাখ৩৮ কোটি ৩২ লাখ
০৭ময়মনসিংহ বিভাগ৪ কোটি ২৫ লাখ৩ কোটি ৮০ লাখ৪ কোটি ২৮ লাখ৪ কোটি ৬৮ লাখ৫ কোটি ৬০ লাখ৫ কোটি ৩০ লাখ২৭ কোটি ৩৬ লাখ
০৮রংপুর বিভাগ৩ কোটি ১৯ লাখ২ কোটি ৭০ লাখ২ কোটি ৮৪ লাখ৩ কোটি ৯ লাখ৩ কোটি ৫৭ লাখ৩ কোটি ৪২ লাখ১৮ কোটি ৮১ লাখ

 

আর সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে প্রবাসীরা দেশে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ১৪ লাখ ডলার।

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। ডিসেম্বর মাসে বিভাগটিতে এসেছে ৯৫ কোটি ৮৯ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া সিলেট বিভাগে ২৬ কোটি ৭৯ লাখ ডলার, খুলনা বিভাগে ১২ কোটি ৬২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ১০ কোটি ৪৭ লাখ ডলার, বরিশাল বিভাগে ৭ কোটি ৪ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৫ কোটি ৩০ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

গত ডিসেম্বর মাসে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৪৯ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আর যুক্তরাজ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকে ডিসেম্বর মাসে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৪০ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, ৩২ কোটি ২৮ লাখ ২০ হাজার, ২৫ কোটি ৯২ লাখ ৭০ হাজার, ১৯ কোটি ৫৩ লাখ ১০ হাজার, ১৮ কোটি ৪ হাজার, ১৬ কোটি ৪৩ লাখ ৯০ হাজার, ১৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার ও ১১ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে গত নভেম্বরে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Related Articles