চট্টগ্রামের ষোলশহরে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চট্টগ্রামের ষোলশহরে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম নগরীর ষোলশহরে অবস্থিত একটি শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

আজ শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে চিটাগং শপিং কমপ্লেক্স-এ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুমের এক অপারেটর জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরই একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শপিং কমপ্লেক্সের উত্তর পাশের অংশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছেন।

Related Articles