যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে উপদেষ্টা পরিষদ

যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে উপদেষ্টা পরিষদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। তবে কী কারণে হঠাৎ এ বৈঠক- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ‍দুপুর আড়াইটার দিকে যমুনার সামনে প্রেস উইং থেকে ব্রিফ করা হবে বলে জানিয়েছেন উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সূত্রে জানা গেছে, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে আজকের অনির্ধারিত বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠক শেষে এ বিষয়ে জানানো হতে পারে।

Related Articles