পাথেয় টোয়েন্টিফোর ডটকম: দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দাম কমেছে ৮৪১ টাকা।
শনিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে নতুন এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।
বেশ কিছুদিন ধরেই দেশে ঊর্ধমুখী স্বর্ণের বাজার। এর আগে সর্বশেষ গত ১৮ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস।


