অভিধান দেখে ইসলাম শিখেছেন মওদুদী : আল্লামা মাসঊদ

অভিধান দেখে ইসলাম শিখেছেন মওদুদী : আল্লামা মাসঊদ

অভিধান দেখে ইসলাম শিখেছেন মওদুদী : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : আবুল আলা মওদুদী অভিধান দেখে ইসলাম শিখেছেন, ইসলাম বুঝেছেন মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, মওদুদী সাহেব কোন আলেম ছিলেন না, তিনি কোন আলেমের কাছ থেকে ইসলাম শিখেননি, বুঝেননি। তিনি অভিধান দেখে ইসলাম শিখেছেন, ইসলাম বুঝেছেন। আর এ জন্যই তিনি অনেক বড় বড় ভুল করেছেন এবং ইসলামের অনেক পরিভাষার অপব্যাখা করেছেন।

ইবাদত ও আমালে সালিহা এক জিনিস নয় মন্তব্য করে শোলিকায়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, মওদুদী সাহেব ইবাদত ও আমালে সালিহাকে এক জিনিস মনে করতেন, অথচ ইবাদত ও আমালে সালিহা এক জিনিস নয়। দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। তিনি বলেন, আমালে সালিহা ব্যাপক ইবাদতের তুলনায়। ইবাদত বলা হয়, যার নির্দিষ্ট কোন আকৃতি আছে, নির্দিষ্ট সময় আছে। যেমন, নামাজ, রোজা, হজ ইত্যাদি। আর আমালে সালিহা বলা হয়, যার নির্দিষ্ট কোন আকৃতি নেই, সময় নেই। যেমন, দান-সদকা করা, কাউকে পথ দেখিয়ে সাহায্য করা ইত্যাদি।

শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমআর বয়ানে সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, রমজান মাস আমাদের দোরগোড়ায় হাজির। নবীজী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসে দুইটি কাজ বেশি বেশি করতেন। ১. ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন। ২. দান-সদকা করতেন।

যে কোন ধর্মের মানুষকে দান-সদকা করা যায় উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, দান-সদকা করার ক্ষেত্রে ধর্মের কোন ভেদাভেদ নেই, যে কোন ধর্মের অনুসারীকে দান-সদকা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদী-মুশরিকদেরকেও দান সাদকা করেছেন।

দান-সদকা করতে মন লাগে মন্তব্য করে শোলিকায়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, দান-সদকা করতে মন লাগে, টাকা-পয়সার প্রয়োজন হয় না। হাদীসে শরীফে এসেছে, প্রকৃত ধনী তো ওই ব্যক্তি, যে মনের দিক থেকে ধনী। তিনি বলেন, কারুনের সম্পদ অনেক বেশি ছিল, কিন্তু তার মন ছিল না, তাই দান-সদকা করার সৌভাগ্য তার হয়নি। আর হযরত আবু বকর সিদ্দিক রা.-এর মন ছিল, মাল ছিল না। তারপরও তিনি রাসূলের সা.-এর পরে সবচেয়ে বেশি দানশীল হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন।

জুমআর নামাজে উপস্থিত মুসল্লিদেরকে রমজান মাসে বেশি বেশি দান-সদকা করার আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *