পাথেয় রিপোর্ট : (নয়াদিল্লী) ৩০ জুলাই সোমবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জাতীয় নাগরিক পঞ্জীকরণের (এনআরসি) তালিকা প্রকাশ করছে। এই তালিকায় থেকে বাদ পড়েছে আসামের ৪০ লাখ অধিবাসী।
জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল সাইয়্যিদ মাহমুদ মাদানী বলেন, ভারতের নাগরিকত্বের চূড়ান্ত তালিকায় আসামের ৪০ লাখ মানুষের বাদ পড়া একটি গুরুত্বপূর্ণ ও গুরুতর সমস্যা। এ কারণে দেশে সামাজিক ও ভৌগলিক কৌশলে গভীর প্রভাব পড়বে। অতএব কোন পদক্ষেপ গ্রহণের আগে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি উপেক্ষা করা উচিত হবে না।
মাওলানা মাদানী বলেন, জমিয়তে উলামা হিন্দ গভীরভাবে এই সমস্যা সম্পর্কে উদ্বিগ্ন এবং আসামের জনগণের অধিকার আদায়ে সুপ্রিম কোর্টে আইনী প্রক্রিয়া গ্রহণ করছে।
মাওলানা মাহমুদ মাদানী অসমিয়দের ভরসা দিয়ে বলেন, নাগরিকত্বের তালিকায় নাম নেই বলে তারা যেন সাহস না হারায়। উপস্থিত সবাইকে তিনি বলেন, এটা আমাদের সকলের দায়িত্ব অসমিয়দের নগরিকত্বের আইনী অধিকার নিশ্চিত করা। যাদের নাম নগরিকত্বের তালিকায় আসেনি তারা প্রয়োজনীয় কাজপত্র (মৌলিক তত্ব – দলীল) গুরুত্ব সহকারে সংগ্রহ করার আহ্বান জানান তিনি।
মাওলানা মাদানী ভারতে সব ইউনিটকে আসামের নাগরিকত্ব না পাওয়া এবং ক্ষতিগ্রস্ত মানুষের সমর্থনে সতর্কভাবে কাজের নির্দেশ দেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনজীবী ও বুদ্ধিজীবীসহ প্রায় ১৫ হাজার জনের একটি টিম গঠন করে প্রত্যেক জেলা পর্যায়ে কাগজপত্র তৈরিতে জনগণকে সহায়তার নির্দেশ দেন।
মাওলানা মাদানী আরো বলেন, নগরিকত্ব নিয়ে অসমিয়দের সাথে যা ঘটেছে এটা সম্পূর্ণ বেআইনি এবং অমানবিক। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভবিষৎ কর্মপ্রন্থা নির্ধারণ বিষয়ে জমিয়তে উলামা হিন্দ আসামের সভাপতি মাওলানা বদরুদ্দীন আজমল, হাফিজ বশির আহমদ ও জমিয়তের অন্যান্য নেতৃবন্দের সাথে মাওলানা মাদানী বৈঠক করেন।
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ওতন সমাচার, হামারা সমাজ, দিল্লী।
সম্পাদনা : মাসউদুল কাদির
এ সংক্রান্ত আরও সংবাদ পড়ুন
ভারত সেকুলার রাষ্ট্র কিন্তু মুসলমানরা পরাধীন : আরশাদ মাদানী
নাগরিকত্ব বঞ্চিতদের ধৈর্যের সঙ্গে আইনিভাবে লড়ার আহ্বান আরশাদ মাদানীর


