নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস এই তথ্য জানিয়েছেন।
মো. ইউনুস বলেন, বৃহস্পতিবার সকালে মির্জা ফখরুল অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা ফখরুলের অসুস্থতার ধরন কেমন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ইউনুস।


