‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বের ৮ম দূষিত শহর ঢাকা

‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বের ৮ম দূষিত শহর ঢাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : “অস্বাস্থ্যকর” বাতাস নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকার অবস্থান অষ্টম। আজ সকাল ৮টা ৫৬ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৩৭।

পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও থাইল্যান্ডের চিয়াং মাই যথাক্রমে ১৮৬, ১৮০ ও ১৬৪ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য “অস্বাস্থ্যকর” ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে “খুব অস্বাস্থ্যকর” বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে “বিপজ্জনক” হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হল- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *