পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের পক্ষে রায় দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’ জানায়, শুক্রবার (১০ ডিসেম্বর) অ্যাসাঞ্জের প্রত্যর্পণ বন্ধ করে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলা জিতেছে মার্কিন সরকার।
ফলে, মামলাটি এখন আবারও ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে ফিরে যাবে। সেখানেই এ বিষয়ে শুনানি হবে।
তবে অ্যাসাঞ্জ চাইলে এখনও যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত রায়ের জন্য অনুমতির আবেদন করতে পারবেন।
এর আগে এ বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের আদালতের রায়ে বলা হয়েছিল, মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকায় অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যাবে না।
পরবর্তীতে এ রায়ের বিরুদ্ধে আপিল করে যুক্তরাষ্ট্র সরকার। শুক্রবার আপিলের শুনানি শেষে যুক্তরাজ্যের লর্ড চিফ জাস্টিস লর্ড বার্নেট জানান, যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে অ্যাসাঞ্জের আত্মহত্যার ঝুঁকি বাদ দেওয়া হয়েছে।
২০১০ ও ২০১১ সালে হাজার হাজার গোপন নথি ফাঁসের অভিযোগে অ্যাসাঞ্জকে বিচারের আওতায় আনতে চেয়ে


