পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পূর্ব ঘোষিত সময় অনুযায়ী অর্থাৎ আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনাদের ফিরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে তালেবান। এটা তাদের ডেডলাইন।
আলজাজিরা জানিয়েছে, কাতারে তালেবানের মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারে বিলম্বের জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে। এ ক্ষেত্রে বিলম্ব সহ্য করা হবে না।
এদিকে মার্কিন কর্মকর্তাদের অনেকেই এরই মধ্যে বলেছেন, আগস্টের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার শেষ নাও হতে পারে। আগামী ৩১ আগস্টের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার নাও হতে পারে বলে স্বয়ং জো বাইডেনও গতকাল ইঙ্গিত দিয়েছেন।


