আগামী ৩ দিন সারাদেশে গ্যাস সঙ্কট থাকবে

আগামী ৩ দিন সারাদেশে গ্যাস সঙ্কট থাকবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী তিন দিন অর্থাৎ ১৪ থেকে ১৬ জুন সারাদেশে গ্যাসের সঙ্কট থাকবে বলে জানিয়েছে গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এলএনজি খালাসে বিঘ্ন ঘটছে। এ কারণে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না। এ জন্য আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক কাজে ১৪-১৬ জুন পর্যন্ত তিন দিন গ্যাস সরবরাহ ব্যাহত হবে।

বিষয়টি নিশ্চিত করে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ বলেন, বৈরী আবহাওয়া বিরাজ করায় ঢুকতে পারছে না এলএনজি।

তিনি বলেন, আবহাওয়ার যে পূর্বাভাস তাতে দেখা যায়, আগামী তিন দিন বৈরী আবহাওয়া বিরাজ করবে। ফলে এলএনজি নামানো সম্ভব হবে না। এ কারণেই আগামী তিন দিন পুরো দেশে গ্যাসের স্বল্প চাপ থাকবে।

এ জন্য দুঃখ প্রকাশ করে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, জানি মানুষের জন্য এটা খুবই কষ্টদায়ক হবে। কিন্তু তার পরও আমাদের কিছু করার নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *