আগামীকালও সারাদিন বৃষ্টি হবে

আগামীকালও সারাদিন বৃষ্টি হবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মৌসুমী বায়ু এখন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলে আসায় আজ দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছিল নগরবাসী। আগামীকালও একই থাকবে আবহাওয়া পরিস্থিতি।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু। শুরু হয়ে গেল বর্ষার বৃষ্টি। এখন দক্ষিণ পশ্চিমের দিকে বেশি বৃষ্টি হয়েছে। এটি আরও এগিয়ে আসবে। আগামী কয়েকদিন আকাশে ভারী মেঘ থাকবে। ফলে অনেক এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। সকালে অফিসগামী সাধারণ মানুষ এবং সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় মানুষ চরম ভোগান্তিত পড়ে।

এদিকে গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১০০ মিলিমিটার। এছাড়া চট্টগ্রামে ৯৮, সন্দ্বীপে ৯৭, পটুয়াখালীতে ৯১, ফেনী ৮২, কক্সবাজার ৭৬, কুতুবদিয়ায় ৬১, মাইজদীকোটে ৫১, চাঁদপুরে ৫০, ভোলা ও রাঙামাটিতে ৪৫, কুমিল্লায় ৪২, বগুড়ায় ২৬, ফরিদপুরে ২৫, টাঙাইলে ২১, কুমারখালিতে ১৭, ঢাকায় ১৬, শ্রীমঙ্গলে ১৪, সাতক্ষীরা ও গোপালগঞ্জে ১৩, বরিশালে ১২, নিকলি ১১, রাজশাহী ও মাদারিপুরে ১০,খুলনা ও তাড়াশে ৯,যশোরে ৬, চুয়াডাঙ্গায় ৫, রাজারহাট ও ঈশ্বরদীতে ৩, খেপুপাড়া ও সিলেটে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ঢাকা বিভাগের পূবাঞ্চল পযন্ত চলে এসেছে। এটি আরও এগিয়ে সারাদেশে ছড়িয়ে পড়ার অবস্থার জন্য আবহাওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের পূর্বাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *