আগ্নেয়াস্ত্র দেখিয়ে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি!

আগ্নেয়াস্ত্র দেখিয়ে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উপন্যাস আর ফিল্মের মত করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনালী ব্যাংকের উথলী শাখার কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে ৮ লাখ ৮২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে তিন যুবক।

রোববার (১৫ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটর সাইকেল যোগে চলে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের পিছু ধাওয়া করলেও আটক করতে ব্যর্থ হয়।

সোনালী ব্যাংক উথলী শাখার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বলেন, এদিন দুপুর ১টার দিকে ব্যাংকের সমস্ত কর্মকর্তা-কর্মচারীরা যার যার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় তিনজন ব্যক্তি হেলমেট পরা অবস্থায় ব্যাংকের ভেতরে প্রবেশ করেন। তারা প্রথমে নিরাপত্তা রক্ষীদের অস্ত্রের মুখে জিম্মি করে গেট বন্ধ করে দেয়। ব্যাংকে উপস্থিত সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে সকলের নিকটে থাকা মোবাইলগুলো ছিনিয়ে নেয়। তারা আমাদের গুলি করার হুমকি দেয়। ব্যাংকের সবাইকে জিম্মি করে প্রায় ৯ লাখ টাকা নিয়ে তারা দ্রুত সটকে পড়ে।

প্রত্যক্ষদর্শী রাসেল হোসেন মুন্না বলেন, ব্যাংকের টাকা লুট করে তিনজন ব্যক্তি মাথায় হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের পেছনে আমরা ধাওয়া করি। কিন্তু তারা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদের গুলি করার হুমকি দিলে আমরা ভয়ে আর এগুতে পারিনি। তারা জীবননগর উপজেলার ডুমুরিয়া নামক স্থানের রাস্তা দিয়ে আন্দুলবাড়ীয়ার দিকে চলে যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, সোনালী ব্যাংক উথলী শাখা থেকে ৮ লাখ ৮২ হাজার টাকা লুট হওয়া খবর পেয়ে আমরা লুটেরাদের আটক করার চেষ্টা চালাচ্ছি। দ্রুতই তাদের আটক করা সম্ভব হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *