আজ জাতীয় সংসদ এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

আজ জাতীয় সংসদ এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সরকারি নির্দেশনায় জানানো হয়েছে, আজ (১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শপথ অনুষ্ঠান চলাকালীন এবং সংশ্লিষ্ট সময়ের মধ্যে জাতীয় সংসদ এলাকা ও সন্নিহিত আকাশসীমায় কোনো ধরনের ড্রোন বা অননুমোদিত উড়ন্ত যন্ত্র পরিচালনা করা যাবে না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

Related Articles