আজ ঢাকার কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ

আজ ঢাকার কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আজ শনিবার গ্যাস সরবরাহ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ১০ ঘণ্টা বন্ধ থাকবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর বড় মগবাজার, তালতলা গলি, জাহানবক্স লেন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *