আজ সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন এরশাদ

আজ সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন এরশাদ

পাথেয় রিপোর্ট : আজ রবিবার সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার এপিএস মনজুরুল ইসলাম।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২টি আসনে জয় পায় জাতীয় পার্টি। এরপরে ৩ জানুয়ারি দলের নির্বাচিত অন্যান্য সংসদ সদস্যরা শপথ নিলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে ৬ জানুয়ারি শপথ নেন তিনি।

এরপরে গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হলেও অসুস্থতার কারণে এতদিন অধিবেশনে যোগ দিতে পারেননি এরশাদ। তবে আজ সংসদ অধিবেশনে তিনি যোগ দিবেন জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *