আজ ২৭ দফা রূপরেখা ঘোষণা করবে বিএনপি

আজ ২৭ দফা রূপরেখা ঘোষণা করবে বিএনপি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাষ্ট্র সংস্কারের ২৭ দফা রূপরেখা ঘোষণা করবে বিএনপি। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেবেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, রূপরেখা ঘোষণা অনুষ্ঠানে সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, দলসমর্থিত সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে নানা নাটকীয়তার পর ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের পর প্রতিকূল পরিস্থিতিতে এই সমাবেশকে সফল দাবি করেছেন বিএনপি নেতারা। তবে ঢাকা বিভাগীয় সমাবেশ করে বিএনপির সিনিয়র নেতারা উচ্ছ্বাস প্রকাশ করলেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রশ্ন উঠেছে, বিএনপি কি সমঝোতার মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে, না কি গণঅভ্যুত্থানের মাধ্যমে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *