আজই প্রধানমন্ত্রী হচ্ছেন বেনেট

আজই প্রধানমন্ত্রী হচ্ছেন বেনেট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেসেটে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা পেলে আজই ইসরাইলের ১৩তম প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হবেন নাফতালি বেনেট। সেই সাথে অবসান ঘটবে বেনিয়ামিন নেতানিয়াহুর এক যুগের শাসনের।

বেনেটের মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া এবং নতুন সরকারের নির্দেশিকা তুলে ধরার মধ্য দিয়ে নেসেটে বিশেষ অধিবেশন শুরু হবে রোববার (১৩) রাতে। এর পর ইয়েস আতিদ দলের প্রধান ইয়ার লাপিড বক্তব্য দেবেন। এর পর নেতানিয়াহু এবং ১৩টি দলের প্রতিনিধিরা বক্তব্য দেবেন। এর পর নেসেটে স্পিকারকে বদলানোর জন্য ভোট অনুষ্ঠিত হবে। তার পরই আয়োজিত হবে আস্থাভোট।

যদি নতুন জোট আস্থাভোটে জিতে যায়, তবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নাফতালি বেনেট। প্রথম দুই বছর তিনি দায়িত্ব পালন করবেন। পরের দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন ইয়ার লাপিড। রোববার (১৩ জুন) রাতেই নতুন সরকার প্রথম বৈঠকে মিলিত হবে। সোমবার (১৪ জুন) প্রেসিডেন্টের বাসভবনে নতুন সরকারের আনুষ্ঠানিক ছবি তোলা হবে।

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকবেন ইয়ার লাপিড। বেনি গান্টজ হতে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী। এভিগডোর লিবারম্যান হচ্ছেন অর্থমন্ত্রী। গিডেউন সার হবেন বিচার বিভাগের মন্ত্রী। মেরেভ মিখাইল হবেন পরিবহনমন্ত্রী এবং নিতজান হোরোভিটস দায়িত্ব নেবেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে।

এর আগে ইসরাইলে বিরোধী দলগুলো সরকার গঠনে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। জোট আস্থাভোটে জিতে গেলে কট্টর বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হতে চলেছে। নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হবেন নাফতালি বেনেট।

যদি বিরোধী এ জোট ১২০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে ব্যর্থ হয়, তবে আড়াই বছরের মধ্যে পঞ্চমবারের মতো আবারও ভোট আয়োজন করতে হবে দেশটিতে।

সুত্র: জেরুজালেম পোষ্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *