আজও লেবানন থেকে ফিরলেন ৩০ বাংলাদেশি

আজও লেবানন থেকে ফিরলেন ৩০ বাংলাদেশি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লেবানন থেকে আজও ৩০ বাংলাদেশিকে সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফেরানো হয়েছে। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় যুদ্ধবিদ্ধস্ত লেবানন হতে, স্বেচ্ছায় দেশে ফেরত ইচ্ছুক আটকেপড়া; বাংলাদেশিদের সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকারি ব্যয়ে আজ তাদের দেশে ফেরানো হয়।

উল্লেখ্য, এ পর্যন্ত মোট ১৮০ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে বলেও জানানো হয়।

প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের কর্মকর্তাবৃন্দ। আইওএমের এর পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫০০০ টাকা পকেট মানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিকের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বিমানবন্দরে আসা বাংলাদেশিদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এখনও কোন বাংলাদেশি লেবাননে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হয়-লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যত জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের সকলকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বাংলাদেশ দূতাবাস, বৈরুত থেকে দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যেসকল প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।

Related Articles