আজও সড়কে শিক্ষার্থীরা

আজও সড়কে শিক্ষার্থীরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সড়ক দুর্ঘটনায় রাজধানীর নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান নিহতের ঘটনায় আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন রাজধানীর শান্তিনগরে।

এসময় ‘উই ওয়ান্ট জাস্টিক’সহ নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। কাদিস না মাগো, নাঈম ঘরে নাই, নেমেছে রাজপথে হাজারো নাঈম’; জাগো হে জাগো ছাত্র সমাজ, অত্যাচার সহ্য করবো না আজ’সহ নানা ধরনের লেখা সংবলিত প্লেকার্ড দেখা যায়।

এদিকে, গণপরিবহনে হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর মিরপুর রোডে ধানমন্ডি ২৭ নম্বরের মোড় এলাকায়ও সড়ক অবরোধ বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *