আত্মহত্যা করল আফগান ফেরত মার্কিন যোদ্ধা

আত্মহত্যা করল আফগান ফেরত মার্কিন যোদ্ধা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুদ্ধ, রক্ত আর অনবরত অমানবিকতার কবলে পড়ে এর আগেও অনেক মার্কিন সেনা নিজেদের ভারসাম্য খুঁইয়ে আত্মহত্যা করেছেন। এবার পুণরাবৃত্তি ঘটল ফের সে ঘটনার। আত্মহত্যা করেছেন আফগানিস্তানে মোতায়েন আরো একজন মার্কিন সেনা সদস্য। ছয়বার আফগানিস্তানে মোতায়েন এবং বিদেশে যুদ্ধ মিশনে ছয়বার পাঠানোর পর অনেকটা মানসিক অবসাদ থেকে তিনি এই আত্মহত্যা করেছেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, মাস্টার সার্জেন্ট অ্যান্ড্রূ ক্রিশ্চিয়ান মার্কেসানো সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ফিরেছিলেন এবং তিনি পেন্টাগনে চাকরি শুরু করবেন বলে কথা ছিল। কিন্তু তিনি ৬ জুলাই নিজের স্ত্রীর সামনে আত্মহত্যা করেন।

আ্যন্ড্রূ ক্রিশ্চিয়ানের তিন সন্তান রয়েছে এবং তিনি অ্যাক্টিভ সোলজার হিসেবে মার্কিন বাহিনীতে ছিলেন।

অ্যান্ড্রু ক্রিশ্চিয়ানের কয়েকজন বন্ধু এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন বলছেন, ২০০৯ সালে আফগানিস্তানের আরগান্দাব উপত্যকায় ভয়াবহ যুদ্ধে বহু মার্কিন সেনা নিহত হওয়ার পর থেকে আ্যন্ড্রু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন।

প্রসঙ্গত, জরিপ থেকে জানা যাচ্ছে, প্রতিদিন গড়ে ২০ জন মার্কিন সেনা আত্মহত্যা করে থাকেন এবং দিন দিন এ সংখ্যা বাড়ছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *