আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসছেন সুপারস্টার রজনীকান্ত

আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসছেন সুপারস্টার রজনীকান্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবার রাজনীতিতে নিজের দল নিয়ে আত্মপ্রকাশ করছেন। করোনার জেরে পিছিয়ে ছিল এই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। তবে আর দেরি নয়। চলতি বছরের নভেম্বর মাসেই নিজের দল নিয়ে রাজনীতিতে প্রবেশ করছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।

বৃহস্পতিবার (১৬ জুন ) কারাতে থিয়াগরাজন এ তথ্য নিশ্চিত করেছেন। কারাতে রজনীকান্তের খুব ঘনিষ্ঠ। তিনি নিজে চেন্নাইয়ের ডেপুটি মেয়র ছিলেন।

সংবাদসংস্থা এএনআইকে কারাতে জানান, ১২ই মার্চ রজনীকান্ত জানিয়ে ছিলেন তিনি একটি রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। কিন্তু করোনার জেরে লকডাউন হয়ে যাওয়ায় সেই দলের আত্মপ্রকাশ ঘটেনি। পিছিয়ে যায় রজনীকান্তের দলের আনুষ্ঠানিক প্রকাশ। অগাষ্ট মাসে লঞ্চ করার কথা থাকলেও, পরিস্থিতি অনুকূল নয়। ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ। তবে এবার জানা গিয়েছে চলতি বছরের নভেম্বর মাসে দলটি আসছে।

গত কয়েক বছর ধরে তাঁর রাজনীতে প্রবেশ নিয়ে জল্পনা চলছে৷ ২০২১-এ ভারতের বিধানসভা নির্বাচনের আগে রজনীকান্ত নিজের আলাদা দল ঘোষণা করবেন বলে জানালেও, বার বারই আলোচনায় এসেছে তাঁর সঙ্গে গেরুয়া শিবিরের ওঠাবসা নিয়ে। এমনকি দক্ষিণের অপর তারকা কমল হাসানও রজনীকান্ত সম্পর্কে ‘গেরুয়া ঘেঁষা’ মন্তব্য করেছেন।

তবে সব জল্পনা উড়িয়ে নিজের দল নিয়েই বিধানসভা নির্বাচনে ঝাঁপাবেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত বলেই মনে করা হচ্ছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *