আন্তার্জাতিক ইসলামী মহা সম্মেলনে যোগ দেবেন আরশাদ মাদানিসহ যুগশ্রেষ্ঠ ৫ আলেম

আন্তার্জাতিক ইসলামী মহা সম্মেলনে যোগ দেবেন আরশাদ মাদানিসহ যুগশ্রেষ্ঠ ৫ আলেম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে যোগ দিতে আসছেন যুগশ্রেষ্ঠ ৫ আলেম।

আগামী ১৭ ও ১৮ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে এ ইসলামী মহা সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণ করবেন দেশ বিদেশের যুগশ্রেষ্ঠ আলেমে দীন।

আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানি, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আল্লামা আরশাদ মাদানি, দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য, আল্লামা মাহমুদ আসআদ মাদানি, পাকিস্তানের কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বড় শিক্ষাবোর্ড বেফাকের দীর্ঘ ২৪ বছরের মহাসচিব আল্লামা হানিফ জালান্ধরি, ভারতের রাজস্থানের জামিয়া আরাবিয়া বারকাতুল ইসলামের মুহতামিম, দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য মাওলানা হাসান মাহমুদ। এ ছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট আলেমেদীন।

ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের সভাপতি, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া ও ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের সেক্রেটারী, মুফতি আরশাদ রাহমানী সর্বোস্তরের মুসলমানদের প্রতি সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *