পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী এক মাসের মধ্যেই আফগানিস্তানে খাদ্যসংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে, খাদ্য সংকট দেখা দিলে দেশটির প্রতি তিনজনের মধ্যে একজন ভূগবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী রমিজ অলকবারভ বলেছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত কঠিন। দেশটির অর্ধেকেরও বেশি শিশু ইতিমধ্যেই পর্যাপ্ত খাদ্য পেতে সংগ্রাম করছে।
তালেবান এখনো নতুন সরকার গঠন করতে পারেনি এবং তাদের আন্তর্জাতিক স্বীকৃতি প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। ফলে বিদেশী সাহায্য আসা এখনো শুরু হয়নি।


