আফগানিস্তানে নওরোজ উৎসব পণ্ড করতে হামলা: নিহত ২৬

আফগানিস্তানে নওরোজ উৎসব পণ্ড করতে হামলা: নিহত ২৬

ওয়ার্ল্ড ডেস্ক : আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার রাজধানী কাবুলের একটি মাজারের কাছে এ হামলা চালানো হয়েছে। এতে আরো ১৮ জন আহত হন। বুধবার ফার্সি নববর্ষ নওরোজ উৎসব পালন করছিলেন কাবুলের বাসিন্দারা। আর এই উৎসবকে পণ্ড করতেই হামলাটি চালানো বলে ধারণা দেশটির কর্মকর্তাদের।

আফগানিস্তানের উপস্বরাষ্ট্রমন্ত্রী নাসরাত রাহিমি জানান, রাজধানী কাবুলের কার্ত ই সাকি মাজারের সন্নিকটে এক আত্মঘাতি বোমা হামলাকারী হামলা চালায়।

তিনি জানান, নগরীর প্রধান বিশ্ববিদ্যালয়ের কাছে শিয়া সম্প্রদায়ের একটি মাজার রয়েছে। সেখান থেকে লোকজন বের হয়ে আসার সময় বোমা হামলা চালানো হয়। এর আগেও এই মাজার লক্ষ্য করে কয়েকবার হামলা চালায় জঙ্গিরা।
প্রসঙ্গত, ফার্সি নববর্ষ নওরোজ বসন্তের শুরুতে উদযাপিত হয়। দেশটির কট্টরপন্থি গোষ্ঠীগুলো এই উৎসবকে অনৈসলামিক বলে মনে করে।
সূত্র, বিবিসি, রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *