আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিষেধাজ্ঞা

আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিষেধাজ্ঞা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্ববিদ্যালয়ে আফগান নারীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করার সিদ্ধান্তের এক মাসের মধ্যে দেশটির শিক্ষা মন্ত্রণালয় এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বন্ধের নির্দেশনা দিয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওই নির্দেশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভর্তি পরীক্ষায় নারীদের অংশ নেওয়ার সুযোগ বন্ধের কথা বলা হয়েছে।

রাজধানী কাবুলসহ দেশটির উত্তরের প্রদেশগুলোর উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠিটি পাঠানো হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে এসব প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২১ ডিসেম্বর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তালেবান শাসিত দেশটিতে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়।

আন্তর্জাতিক সম্প্রদায় আফগান নারীদের শিক্ষাগ্রহণ ও কাজের সুযোগ বন্ধ করে দেওয়ার তীব্র সমালোচনা এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলেও তালেবান প্রশাসন তাদের অবস্থান থেকে টলেনি।

  • সূত্র : রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *