আফগানিস্তানে বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ার দূতাবাস

আফগানিস্তানে বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ার দূতাবাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়ে গেছে। তবে দেশটিতে সংঘাত এখনও থামেনি। এমন পরিস্থিতিতে নিরাপত্তা আশঙ্কায় শুক্রবার (২৮ মে) থেকে কাবুল দূতাবাস বন্ধ করছে অস্ট্রেলিয়া। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা দিয়ে বলেছেন, পরিস্থিতি যখন অনুকূল হবে, তখন আবার দূতাবাস খোলা হবে।

এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়ে গেছে। আগামী ১১ সেপ্টেম্বর প্রায় সব সেনাই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাবে। যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে বিমান হামলার ২০ তম বার্ষিকী।

আরও পড়ুন: টিকার জন্য মার্কিন সহায়তা চাইলো পাকিস্তান

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর মতে, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ছে। মার্কিন ও ন্যাটো বাহিনী পুরোপুরি চলে যাওয়ার পর অনিশ্চয়তা আরও বাড়বে। এই অবস্থায় তিনি কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে আফগান সেনাদের প্রশিক্ষণ দিয়েছে। তারা যাতে তালেবানের মোকাবিলা করতে পারে। কিন্তু মার্কিন সেনা দেশে ফিরে যাওয়ার পর আফগান সরকার ও সেনা কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে পারবে তা নিয়ে সংশয় আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *