আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১০

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে সূত্রে জানা গেছে। ২৩ নভেম্বর শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় খোস্ত প্রদেশে জুমআর নামাজ পড়ার সময় একটি মসজিদের সামনে অজ্ঞাতনামা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে সূত্রে জানা যায়, আফগান সেনাবাহিনীর দ্বিতীয় রেজিমেন্টকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় সৈন্যরা সামরিক ঘাটির মসজিদে জুমআর নামাজ পড়ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খোস্ত প্রদেশের গভর্নরের মুখপাত্র তালিব মঙ্গল দেশটির স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে হামলা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেন। তবে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে ৫০ জনের আহত হওয়ার কথা বলা হচ্ছে। এখনও কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। মঙ্গলবারের এ হামলায় আহত হয়েছে আরো ৮০ জনের বেশি মানুষ। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানীশ একথা জানিয়েছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানীশ বলেন, একটি ওয়েডিং হলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সমবেত মানুষের ভিড়ের মধ্যে ঢুকে হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। সম্প্রতি কয়েকমাসে কাবুলে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।

বিবিসি জানায়, ইউরেনাস ওয়েডিং হলে আয়োজিত ওই উৎসবে বিস্ফোরণের সময় অন্তত ১ হাজার মানুষ উপস্থিত ছিল। বিকট শব্দে সেখানে বিস্ফোরণ ঘটে এবং লোকজন সাহায্যের জন্য চিৎকার করছিল বলে জানান ধর্মীয় শিক্ষক মোহাম্মদ হানিফ। টিভির খবরে বলা হয়েছে, ত্মঘাতী বোমা হামলায় আহতদের ২৪ জনের অবস্থা গুরুতর।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বলে জানা যায়। বুধবার জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন তিনি। এদিন দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে। কাবুলে গত অগাস্টে দুটি হামলার দায় স্বীকার করে আইএস। ওই হামলাগুলোতে কয়েক ডজন মানুষ নিহত হয়। তাছাড়া, অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচনের সময়ও দেশজুড়ে হামলায় বহু মানুষ নিহত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *