আফগানে মেয়েদের প্রকাশ্যে গান গাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

আফগানে মেয়েদের প্রকাশ্যে গান গাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষের তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে স্কুল শিক্ষার্থীদের প্রকাশ্যে গান গাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়।

এক বিবৃতিতে দেশটির শিক্ষা মন্ত্রণালয় স্বীকার করে নেয় যে, নিষেধাজ্ঞার বিষয়টি নীতিগত অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না।

এর আগে গত সপ্তাহে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। নিষেধাজ্ঞা অনুযায়ী মেয়েদের বয়স ১২ বছর পার হলেই আর প্রকাশ্যে গান গাওয়া যাবে না। তালেবান যুগের এমন আইন জারি করেছে আফগানিস্তান। পুরুষদের সামনে কোনও ভাবেই গান গাওয়া যাবে না। পুরুষ গানের শিক্ষকরাও স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না।

আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে ৩০, তুষারধসে উত্তরাখণ্ডে ৪৩ জনের প্রাণহানি

তবে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন দেশটির নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা গান গেয়ে আপলোড করে সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এরপরই চাপের মুখে পড়ে এই নিষেধাজ্ঞা বাতিল করে সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *