আবরারের দাফন সম্পন্ন

আবরারের দাফন সম্পন্ন

পাথেয় রিপোর্ট : রাজধানীর নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে বেপরোয়া বাসচাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন এবং লাশ দাফন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল ৪টার দিকে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুর দেড়টার দিকে মিরপুর সেনানিবাসে বিইউপি এডিবি গ্রেড গ্রাউন্ড মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

এ সময় আবরার আহমেদের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী, বিইউপির ভিসি মেজর জেনারেল মো. এমদাদ-উল বারী, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, আবরার আহমেদের সহপাঠী, বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষার্থী ও আত্মীয়-স্বজন জানাজায় অংশ নেন।

প্রসঙ্গত, রাজধানীর নর্দা এলাকায় দ্রুতগতিতে চালিয়ে যাওয়া যাত্রীবাহী বাসের চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার নিহত হন। এ ঘটনায় আটক করা হয়েছে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়া ওই বাসচালককে এবং জব্দ করা হয়েছে বাসটিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *