আবারও ইসরায়েলি জাহাজে হামলা

আবারও ইসরায়েলি জাহাজে হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরায়েলের একটি কার্গো জাহাজে আবারও হামলার ঘটনা ঘটেছে। উত্তর ভারত মহাসাগরে জাহাজটিতে হামলা চালানো হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে গতকাল শনিবার (৩ জুলাই) হামলার শিকার হয়। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পার্সটুডে।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে ওমান সাগরে গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত উপকূলে এপ্রিল মাসে ইসরায়েলের আরেকটি জাহাজ হামলার শিকার হয়।

এদিকে, তেল আবিবের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, কার্গো জাহাজটি তাদের মালিকানাধীন হলেও এতে ইসরায়েলি কোনো ক্রু নেই। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাদের চ্যানেল-১২ জানিয়েছে, সর্বশেষ হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি কিংবা কোনো ক্রু আহত হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *