‘আমরা কাশ্মীর চাই না, বিরাট কোহলিকে দিয়ে দাও’

‘আমরা কাশ্মীর চাই না, বিরাট কোহলিকে দিয়ে দাও’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বিশ্বকাপ ক্রিকেটে ভারতের ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, কয়েকজন তরুণ লম্বা করে টানটান অবস্থায় দুই প্রান্তে ধরে রেখেছেন দুটি পতাকা। উপরে পাকিস্তানের পতাকা, আর নিচে সবুজ লম্বা ব্যানারে সাদা কালিতে লেখা রয়েছে, ‘আমরা কাশ্মীর চাই না। বিরাট কোহলিকে দিয়ে দাও।’ এই ছবি ঘিরেই ফের একবার রাজনৈতিক টানাপড়েন শুরু হয়েছে।

ক্রিকেটের বাইশ গজে ভারত বনাম পাকিস্তান উত্তাপ ভারত জুড়ে ছড়িয়ে পড়েছিল। বাইশ গজের সীমানা ছাড়িয়ে প্রাত্যহিক জীবনেও ছাপ ফেলে চিরপ্রতিদ্বন্দ্বীদের এই লড়াই।

বিশ্বকাপ ক্রিকেটের ওই ম্যাচের পরেই বিরাট কোহলি অন্য কারণে শিরোনামে এসেছেন। বিরাট কোহলি মানেই উত্তাপ। ক্রিকেটের অঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। পাকিস্তান ম্যাচেও ব্যাটে জবাব দিয়েছেন তিনি। পাকিস্তানেও তার সমর্থক রয়েছে অনেক। কোহলিকে পাকিস্তানি সমর্থকরা চাইতেই পারেন!

এর আগে, অতীতে আওয়াজ উঠতো, ‘মাধুরী দে দো, কাশ্মীর লে লো।’ কিম্বা, সচিনের বিনিময়েও কাশ্মীর ছেড়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। এবার কোহলিকে নিয়েও একই চিত্র।

এদিকে, সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি, বিরাট কোহলিকে নিয়ে লেখাটি সম্পূর্ণ এডিট করা। মূল ছবিটি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের। তারাই আজাদী চাইছিলেন। সেই বার্তাই ছিল সবুজ পতাকা অংশে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই লেখাটিই এডিট করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *