আমার বাবা কি মুসলমান ছিলেন না?

আমার বাবা কি মুসলমান ছিলেন না?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধর্মের দোহাই দিয়ে যারা রাজনীতি করে তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী প্রশ্ন রাখেন, আমার বাবা কি মুসলমান ছিলেন না? ধর্মের দোহাই দিয়েই একাত্তরে আমার বাবার মতো লাখ লাখ মুসলমানকে হত্যা করা হয়েছিল।

শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার (১৪ ডিসেম্বর) জাতীয় জাদুঘর আয়োজিত সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে ডা. নুজহাত বলেন, ধর্মের কথা বলে কেউ কোনো দিন তোমাকে কাউকে ঘৃণা করতে শেখাতে পারে না। ইসলাম ধর্মের মতো প্রতিটি ধর্ম মানবতাবাদের ধর্ম। সব ধর্মই মানুষকে ভালোবাসার কথা বলে।

তিনি আরও বলেন, ‘যে মানুষ তোমার কাছে রাজনীতির সঙ্গে ধর্ম মিশিয়ে কথা বলবে, তাকে বলবে- খবরদার, আমার ধর্ম ব্যবহার করবেন না। রাজনীতি অন্যভাবে করেন। এই মানুষগুলো ধর্মের কথা বলে আমাদের বাবাদের মেরেছে। আমাদের বাবারা কি মুসলমান ছিলেন না? আমরা কি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে সেই বিচার চাইছি না?’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ, আরও বক্তৃতা করেন সুলতানা কামাল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *