আমিরাতে বন্যা: ঢাকা থেকে দুবাই–শারজাহর ৯ ফ্লাইট বাতিল

আমিরাতে বন্যা: ঢাকা থেকে দুবাই–শারজাহর ৯ ফ্লাইট বাতিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দেশটিতে আকাশপথে ভ্রমণ ব্যাহত হয়েছে এবং মরুভূমির দেশটিজুড়ে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। যার ফলশ্রুতিতে এ পর্যন্ত ঢাকা থেকে দুবাই ও শারজাহ রুটের ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

হজরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে ১৭ এপ্রিল থেকে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনের ৫টি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইনের ২টি ও ফ্লাই দুবাইয়ের ২টি ফ্লাইট বাতিল হয়েছে।

জানা গেছে, বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাইয়ে গতকাল মঙ্গলবার থেকেই ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। মূলত ঝড়োহাওয়ার কারণে বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে। এই অবস্থায় একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়, নয়তো শিডিউল পরিবর্তন করতে বাধ্য হয়। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দুবাইয়ে এমিরেটসের ফ্লাইট সূচিতে। দুবাই থেকে বিশ্বের প্রায় সব বড় শহরেই ফ্লাইট রয়েছে সংস্থাটির। এ ছাড়া কাতার এয়ারওয়েজের ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে।

দেশটির গণমাধ্যমগুলো বলছে, সাধারণত শুষ্ক জলবায়ু এবং গরমের জন্য পরিচিত দুবাই শহর গতকাল মঙ্গলবার ভারি বর্ষণের পর সব ধরনের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বৃষ্টিপাতের কারণে সমগ্র আরব আমিরাতই বিপর্যস্ত হয়ে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *