আমেরিকাকে বন্ধু ভেবে আমরা ভুল করছি : ওয়াইসি

আমেরিকাকে বন্ধু ভেবে আমরা ভুল করছি : ওয়াইসি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি ভারতের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেছেন, ‘আমেরিকাকে বন্ধু ভেবে আমরা ভুল করছি। আমাদের পররাষ্ট্রনীতি কী কেউ বলুন। মোদি ও ট্রাম্প অনেকবার আলিঙ্গন করেছেন কিন্তু কিছুই পাওয়া যায়নি।’

তিনি শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত অনুষ্ঠানে বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী’র সঙ্গে আলোচনাসভায় ওই মন্তব্য করেন।

এরআগে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, ‘আমেরিকার সাথে আমাদের বন্ধুত্ব রয়েছে। ওঁরা যে আসছেন (ট্রাম্প) তা আমাদের জন্য গর্বের বিষয়।’

পাল্টা জবাবে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘মার্কিন সংসদে ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে আলোচনা করা হয়েছিল। এখন যদি আমেরিকা থেকে এসে তাঁদের রাষ্ট্রপতি বলেন, যে আপনাদের এখানে ধর্মীয় স্বাধীনতার অভাব রয়েছে তাহলে কী হবে?

বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী এনআরসি নিয়ে কোনও খসড়া তৈরি হয়নি বলে দাবি করলে অসমের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) কথা উল্লেখ করে বিজেপি সরকারের সমালোচনা করে ওয়াইসি বলেন, ‘অসমে এনআরসি অনুষ্ঠিত হয়েছে, কিন্তু তাতে ১৯ লাখ লোকের নাম নেই। এরমধ্যে ১৪ লাখ অমুসলিম এবং পাঁচ লাখ বাংলাভাষী মুসলিম আছেন। বিজেপি সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) মাধ্যমে ১৪ লাখ মানুষকে নাগরিকত্ব দিতে চায়। অসমের মুখ্যমন্ত্রীও একই কথা বলেছেন। আপনারা সারা দেশে একই কাজ করতে চান। জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) কেবল মুসলিমবিরোধী নয় বরং তা দলিতবিরোধী এবং দরিদ্রবিরোধীও।’

আসাদউদ্দিন ওয়াইসি আরও বলেন, ‘অসমে বিজেপি ১৩ লাখ অমুসলিমকে বাঁচাতে চায়। এনপিআর এবং এনআরসি মুসলিমবিরোধী। ধর্মের নামে ‘সিএএ’ তৈরি করা হয়েছে এবং তা আন্তর্জাতিকীকরণ করা হয়েছে। এনপিআর এবং এনআরসি নাগরিকত্ব আইনের আওতায় রয়েছে। যদি এনপিআর হয় তবে এনআরসি হবেই।’ অসমের দৃষ্টান্ত সারা দেশে প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে বলেও ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি মন্তব্য করেছেন।

সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *