আরও ২৫৭ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি

আরও ২৫৭ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ২১৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩৮ জন ভর্তি হয়েছেন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গি বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (১৩ আগস্ট সকাল ৮টা থেকে ১৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে নতুন ২৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২১৯ জন এবং ঢাকার বাইরে ৩৮ জন নতুন রােগী ভর্তি হয়েছে।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪০ জনে।

এতে বলা হয়, গত ১ জানুয়ারি থেকে আজ (১৪ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ৫ হাজার ৯০২ জন। তাদের মধ্য থেকে একইসময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৪ হাজার ৮৩৮ জন রোগী।

প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৪ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমােট ৮৬ জন রােগী ভর্তি হয়েছেন।

এর আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন গত ১৩ আগস্ট (শুক্রবার) ২১১ জন, তার আগের দিন বৃহস্পতিবার ২৪২ জন, বুধবার ২১৩ জন, মঙ্গলবার ২২৬ জন, সোমবার ২১০ জন, রোববার ২২৪ জন ও শনিবার ২০৪ জন।

তবে এখন পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি স্বাস্থ্য অধিদপ্তরের রােগতত্ত্ব, রােগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর)। তবে ডেঙ্গি সন্দেহে ২৪টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে সংস্থাটির কাছে। সেগুলো পর্যালোচনা করছে আইইডিসিআর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *