আলীকদ‌মে পাহাড় ধ‌স; নি‌খোঁজ ১

আলীকদ‌মে পাহাড় ধ‌স; নি‌খোঁজ ১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রায় পাহাড়ে ধস নামে বান্দরবা‌নের আলীকদ‌মে। এবার আলীকদ‌মে পাহাড় ধ‌সে একজন নি‌খোঁজ ও একই ঘটনায় একজন আহত হ‌য়ে‌ছে।

‌নি‌খোঁজ ব্যক্তির নাম মো. রু‌বেল। তিনি আলীকদ‌মের বা‌সিন্দা। পাহাড় ধসে তিনি মাটিচাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১ সে‌প্টেম্বর) বিকাল ৪টার ‌দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, চারজন ব্যক্তি পাহাড়ে বাঁশ কাট‌তে যায়। এসময় হঠাৎ ক‌রে পাহা‌ড়ের মা‌টির এক‌টি বড় অংশ ওই চারজ‌নের ম‌ধ্যে দু’জ‌নের ওপর ধ‌সে প‌ড়ে। এতে রু‌বেল না‌মে একজন মাটিচাপা পড়ে নি‌খোঁজ হন। এছাড়া আহত হন আরও একজন। আহত‌কে আলীকদম স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা‌নো হ‌য়ে‌ছে। অপর দুজন সুস্থ আছে।

লামা সা‌র্কেল এর অতিরিক্ত পু‌লিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম এ দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় একজন সম্ভবত মাটিচাপা পড়ে নি‌খোঁজ আছেন। তা‌কে উদ্ধা‌রের জন্য পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থ‌লে গে‌ছেন। আহত‌কে আলীকদম স্বাস্থ্য ক‌ম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা‌নো হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *