আল্লামা মাসঊদের ডাকে তাড়াইল ইসলাহী ইজতেমা ৭-১০ ফেব্রুয়ারি

আল্লামা মাসঊদের ডাকে তাড়াইল ইসলাহী ইজতেমা ৭-১০ ফেব্রুয়ারি

পাথেয় রিপোর্ট : মানুষকে এক আল্লাহর পথে আসার আহবান ও রাসূলের মতাদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করা এবং মানুষের নৈতিক উন্নয়নের দাওয়াত নিয়ে বিগত বছরগুলোর ন্যায় এবারও আওলাদে রাসূল হজরত ফিদায়ে মিল্লাত আসাদ মাদানি (রহ.)-এর খলিফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানে কিশোরগঞ্জের তাড়াইলে শুরু হচ্ছে ইসলাহী ইজতেমা। আগামী৭, ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি ইসলাহি ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ইসলাহী ইজতেমা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের লক্ষে আগের ১৪, ১৫, ১৬ ও ১৭ তারিখকে এগিয়ে এনে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইসলাহী এই ইজতেমা কিশোগঞ্জের তাড়াইল উপজেলার বেলঙ্কা-ইছাপশর জামিয়াতুল ইসলাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

তিনদিনব্যাপী ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কোরআন তালিম ও তেলাওয়াত, জিকির ও দরূদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করেন আগত মুসল্লিরা।
ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন ঐতিহাসিক শোলাকিয়া মাঠের গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

উল্লেখ্য, তাড়াইল ইসলাহী ইজতেমা বাস্তবায়ন কমিটি জানিয়েছে, দূরদূরান্ত থেকে যারা এই ইসালাহী ইজতেমায় অংশগ্রহণ করবেন সবাইকে নিজেদের শীতকালীন বিছানাপত্র সঙ্গে আনতে হবে। এলাকা অন্য মুসুল্লীদের সঙ্গে জামাত তৈরী আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানে রাজধানী ঢাকায় খিলগাঁওর ইকরা বাংলাদেশ চত্বরে পয়লা ফেব্রুয়ারির ইসলাহী ইজতেমা স্থগিত করা হয়েছে।

গ্রন্থনা : কাউসার মাহমুদ
সম্পাদনা ও সংযোজন : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *