পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ফিদায়ে মিল্লাত সাইয়্যেদ আস’আদ মাদানী রহ. এর অন্যতম খলীফা শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা. এর ঢাকা ইজতিমার আর মাত্র ২ দিন।
আগামী ২২ ও ২৩ ডিসেম্বর, শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে অনাড়ম্বর এই ইজতিমা। এই উপলক্ষ্যে রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন মাদরাসা, মসজিদ, খানকাভিত্তিক চলছে দাওয়াতী কার্যক্রম। বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে আয়োজিত এই ইসলাহী ইজতিমাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আগামী দেশের সর্বস্তরের আলেম, উলামা, ত্বলাবাকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির মহাসচিব মুফতি আবদুর রহীম কাসেমী।
এছাড়াও আত্মশুদ্ধকামী ধর্মপ্রাণ সকল মুসলিমদেরকে চব্বিশ ঘণ্টার এই ইজতিমায় শরীক হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি ।
প্রায় এক যুগ ধরে শীত মৌসুমে রাজধানীর খিলগাঁও, চৌধুরীপাড়া, হাজ্বীপাড়াস্থ জামি’আ ইকরা বাংলাদেশ সংলগ্ন ঝিল মসজিদে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এই ইজতিমা। এতে চব্বিশ ঘণ্টা জুড়ে চলে আত্মশুদ্ধিমূলক বয়ান, জিকির, তালীম, কুর’আন মশক বাইআতসহ নানা আমল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আত্মশুদ্ধিকামী মানুষেরা এতে অংশগ্রহণ করে।


