১১১ আলেমের বিবৃতি
আল্লামা মাসঊদের বিরুদ্ধে মিথ্যা ও উগ্র বক্তব্যদানকারীদের বিচারের দাবি
পাথেয় রিপোর্ট : টঙ্গীতে তাবলীগের দুই পক্ষের সংঘর্ষে রাজধানীর জামিআ ইকরা এবং আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নামে অপপ্রচার একটি পলিকল্পিত জঙ্গিপনা উল্লেখ করে ১১১ জন আলেম বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, টঙ্গীতে মাদরাসার তালেবুল ইলমদের উপরে নৃশংস হামলা এবং তাবলীগের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের সঙ্গে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ও জামিয়া ইকরার কোনো সম্পর্ক নেই। জঙ্গিবাদী সমর্থক কিছু লেবাসধারীরা মাঠে ময়দানে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচ্ছেতাই উগ্রে দিচ্ছে। যেসব কথাবার্তার বাস্তবানুগ কোনো ভিত্তি নেই।
অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন বক্তব্যদানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ১১১ জন আলেম বিবৃতিতে বলেন, ইসলামে দাড়ি টুপি এবং হরফের লেখা অনেক সম্মানীয়। একজন মুসলমান কখনোই নবীজীর সুন্নত দাড়িটুপির অপমান করতে পারে না। ইসলামের এই শিয়ার ও বৈশিষ্ট্যের যারা অপমানিত করেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
টঙ্গীতে তাবলীগের দুই পক্ষের সংঘর্ষের নামে জঙ্গিবাদি সন্ত্রাসীরাও মাঠে নেমে আসছে দাবি করে বিবৃতিতে বলা হয়, কওমী স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশে কওমী মাদরাসা শিক্ষার্থীদের যখন একটা নিশ্চিত সুন্দর ভবিষ্যত বিনির্মাণের সুযোগ তৈরী হলো তখনই দুষ্কৃতিকারীরা এধরনের মিথ্যাচারে লিপ্ত হয়েছে। জঙ্গিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফতোয়ারও বিরোধিতা করছে।
জঙ্গিগোষ্ঠী টঙ্গীতে হামলাকে কেন্দ্র করে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলেও তারা জানান।
বিবৃতিতে শীর্ষ আলেমদের মধ্যে স্বাক্ষর করেন, বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও রামপুরা তাকওয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রহীম কাসেমী, মহাখালী সেন্ট্রাল মসজিদের খতীব মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, খুলনা খালিশপুর জামিয়া আশরাফিয়ার প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম, জামিআ ইকরা বাংলাদেশ ঢাকার প্রিন্সিপাল মাওলানা আরীফ উদ্দীন মারুফ, রংপুর ধনতোলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ।
দিনাজপুর বীরগঞ্জ ফয়জে আম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আইয়ুব আনসারী, খুলনা মাদানীনগর মাদারাসার প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, ময়মনসিংহ জামিয়া আশরাফিয়ার প্রিন্সিপাল মুফতি তাজুল ইসলাম কাসেমী, উত্তরা মাদরাসা বাহসিল ইলমির প্রিন্সিপাল মাওলানা ইবরাহীম শিলাস্থানী, কিশোরগঞ্জ জামিয়াতুল ইসলাহর প্রিন্সিপাল মাওলানা সাঈদ নিজামী, আশরাফিয়া নূরেরচালার প্রিন্সিপাল মাওলানা আবদুল আলিম ফরিদী, বাগেরহাট শরৈই মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দীন ত্বহা, ইকরা বাংলাদেশ-এর প্রিন্সিপাল ও প্রধান সমন্বয়কারী মাওলানা সদরুদ্দীন মাকুন প্রমুখ।


