আল্লামা মাসঊদের সোহবতে অন্তর পরিশুদ্ধ হয় : শায়খ মালিক আব্দুল ওয়াহিদ আল-মাদানী

আল্লামা মাসঊদের সোহবতে অন্তর পরিশুদ্ধ হয় : শায়খ মালিক আব্দুল ওয়াহিদ আল-মাদানী

আল্লামা মাসঊদের সোহবতে অন্তর পরিশুদ্ধ হয় : শায়খ মালিক আব্দুল ওয়াহিদ আল-মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর সোহবতে অন্তরে পরিশুদ্ধির আলো পৌঁছে বলে মন্তব্য করেছেন শাইখুল হাদীস আল্লামা জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর অন্যতম খলীফা, আরব বিশ্বের পরিচিত মুখ, পীরে কামেল শায়েখ আব্দুল হাফিজ মক্কী (রহ.)-এর ছোট ভাই শায়েখ মালিক আব্দুল ওয়াহিদ আল-মাদানী।

তিনি বলেন, অন্তরকে পরিশুদ্ধ করা মানে নিজেকে সকল প্রকার ক্ষতিকর চিন্তা থেকে দূরে রাখা। জীবনের সকল কাজ করার ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিই একমাত্র লক্ষ্য হওয়া। আর আল্লাহওয়ালাদের সোহবতে অন্তর পরিশুদ্ধ হয়। আপনাদের মাঝেই আছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি একজন আল্লাহওয়ালা মানুষ। আপনারা তার সোহবতে গিয়ে অন্তর পরিশুদ্ধ করতে পারেন।

শায়েখ মালিক আব্দুল ওয়াহিদ আল-মাদানী বলেন, যখন মানুষের অন্তর পরিশুদ্ধ হয়ে যায়, তখন সে আর কোন গুনাহ করতে পারে না। কারণ, তার সামনে সবসময় আল্লাহ থাকবে। এজন্য সে যা করবে সবকিছু আল্লাহর জন্য করবে। যদি সে ব্যবসা করে তাহলে কাউকে ধোঁকা দেবে না। সঠিকভাবে ব্যবসা করবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে শায়েখ মালিক আব্দুল ওয়াহিদ আল-মাদানী এসব কথা বলেন।

মৃত্যুর পরের জীবনকে মুমিন তার প্রকৃত জীবন মনে করবে উল্লেখ করে শায়েখ আব্দুল হাফিজ মক্কী (রহ.)-এর ছোট ভাই বলেন, আল্লাহ তাআলা মানুষ এবং জ্বীনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। পৃথিবীতে তারা আল্লাহর ইবাদত করবে, পরকালে জান্নাতে বসবাস করবে। প্রকৃত মুমিন তো সে, যে মৃত্যুর পরে চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেবে। আল্লাহর ইবাদত করবে।

শায়েখ মালিক আব্দুল ওয়াহিদ আল-মাদানী বলেন, শুধু নামাজ-রোজার নামই ইবাদত নয়, বরং তুমি যে কাজই আল্লাহকে সামনে রেখে, আল্লাহর জন্য করবে সেটাই ইবাদত। আর কেবল ইবাদত করলেই অন্তর পরিশুদ্ধ করা যায় না, অন্তর পরিশুদ্ধ করতে হলে আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হয়। আল্লাহওয়ালাদের সোহবতেই অন্তর সঠিকভাবে পরিশুদ্ধ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *