আল্লাহই আমাদের করোনা থেকে রক্ষা করতে পারেন : মিশা সওদাগর

আল্লাহই আমাদের করোনা থেকে রক্ষা করতে পারেন : মিশা সওদাগর

আল্লাহই আমাদের করোনা থেকে রক্ষা করতে পারেন : মিশা সওদাগর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে নিজের একান্ত জানিয়ে অভিনেতা মিশা সওদাগর জানিয়েছেন, মহান আল্লাহ তাআলাই আমাদের রক্ষা করতে পারেন। তিনিই আমাদের করোনা ভাইরাস থেকে মুক্তি দিতে পারেন।

প্রথম রোজা রাখার মধুর স্মৃতি সম্পর্কে বলতে গিয়ে মিশা বলেন স্পষ্ট কিছু মনে নেই। সম্ভবত তখন ক্লাশ ফোরে পড়ি। বয়স কত হবে, আনুমানিক ১১ কি ১২। বাড়িতে সবাই রোজা রাখতো। আমার বড় ভাই বোনেরাও। সন্ধ্যায় দেখতাম সবার কত গুরুত্ব। থালার পর থালা খাবার সাজিয়ে দেয়া হতো সবাইকে। আর আমি রোজা রাখতাম না বলে আমার দিকে কেউ মনযোগ দিতো না।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনেতা মিশা সওদাগর এসব কথা বলেন।

সবার দৃষ্টি আকর্ষণের জন্য, বেশি করে সুস্বাদু খাবারের জন্য রোখা রাখার চেষ্টা করতাম। মজার দিন ছিলো।

নিজের প্রথম ইফতার বা সেহরির স্মৃতি রোমন্থন করতে গিয়ে মিশা বলেন প্রথম ইফতার বা সেহরি মনে নেই। ছোটবেলাটা অনেক স্মৃতির। তখন রোজাগুলো আসতো অনেক আনন্দ নিয়ে। সব স্মৃতিই মজার ও স্পেশাল। আমি পুরান ঢাকার ছেলে। চকবাজার থেকে ইফতার আসতো রকমারি। সেহরির খানাদান আনা হতো। সেসব খাবার অমৃত মনে করে খেতাম। সারাদিন রোজা রেখে অপেক্ষা করতাম কখন ইফতারের সময় হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *