আড়াইহাজারে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তিতাশ ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। ৫ হাজার বাড়ির অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত আড়াইহাজার উপজেলার গির্দাসহ কয়েকটি এলাকায় রূপগঞ্জ উপজেলার তিতাস গ্যাস যাত্রামুড়া কার্যালয়ের একটি দল আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বাণিজ্যিকভাবে ব্যবহার করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন জানান, রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত তিতাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত গির্দা এলাকায় ৫ হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা করেন। এ সময় ২শ ফুট অবৈধ সংযোগের পাইপ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার উপ-ব্যবস্থাপক মেজবাউর রহমান, উপ-ব্যবস্থাপক হাসান আহমেদ, সহকারী ব্যবস্থাপক সরোয়ার হোসেন, জহিরুল ইসলাম, খইয়ুম ব্যাপারী, ফারুক হোসেন, ওয়াদুদ মিয়া, মো. আরিফ, সাইফুর রহমান, হাফিজসহ পুলিশ বাহিনীর সদস্যরা।


