ইন্দোনেশিয়ার বইমেলায় কোরআনের পাঁচ হাজার পাণ্ডুলিপি উপস্থাপন

ইন্দোনেশিয়ার বইমেলায় কোরআনের পাঁচ হাজার পাণ্ডুলিপি উপস্থাপন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইন্দোনেশিয়ায় চলছে আন্তর্জাতিক বইমেলা। সেখানে বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কোরআনের পাঁচ হাজারের অধিক পাণ্ডুলিপি উপস্থাপন করা হয়েছে। কোরআন উপস্থাপনায় সৌদির ইসলাম, দাওয়াহ ও দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয় সার্বিক কাজ করেছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে। সৌদি আরবের স্টলে কোরআনের পাণ্ডুলিপিগুলো উপস্থাপন করা হয়েছে। পাণ্ডুলিপিগুলো সৌদির পবিত্র মদিনা মুনাওয়ার কিং ফাহাদ কোরআন প্রিন্ট সেন্টার থেকে প্রকাশ করা হয়েছে।

মেলায় সৌদি কর্তৃপক্ষের অংশ নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, মুসলিম উম্মাহর বিবিধ সেবার জন্য বই প্রকাশনা কেন্দ্র ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক কেন্দ্রগুলির সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং সম্পর্ক তৈরি।

এছাড়াও মেলায় উলুমুল কোরআনের (কোরআনের বিষয়-বিজ্ঞান) গ্রন্থাদি ও অন্যান্য ধর্মীয় বই রয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) মেলার শেষ দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *