ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরাইল

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরাইল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনের পশ্চিমতীরে প্রাচীন শহর হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল।

মসজিদটির পরিচালক জানান, শুক্রবার (২৯ অক্টোবর) থেকে প্রাচীন এ মসজিদটিতে ১০ দিনের জন্য মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খবর ডেইলি সাবাহর।

হেবরনের এ ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ হাফতি আবু আসিনিনা বলেন, ইহুদিদের উৎসব উদযাপন নিবিঘ্ন করতে ইসরাইলি সেনাবাহিনী হেবরনের এ মসজিদে ১০ দিনের জন্য নামাজ বন্ধ করেছে।

ইসরাইলি সেনারা হেবরনের পুরনো শহরাঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইসরাইলের ইহুদিদের সুকোত উৎসব পালন নির্বিঘ্ন করতে হেবরন শহরে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রাচীন শহর হেবরন মুসলিম ও ইহুদি— উভয় ধর্মাবলম্বীদের জন্যই পবিত্র স্থান হিসেবে পরিচিত।

এখানেই তিন নবী হযরত ইসহাক, ইয়াকুব ও হযরত ইব্রাহিমের কবর রয়েছে বলে বিশ্বাস করেন এই দুই ধর্মের অনুসারীরা।

হেবরনে ১ লাখ ৬০ হাজার মুসলিম আর ৫০০ ইহুদি অবৈধ বসতকারীর বসবাস। মাত্র ৫০০ ইহুদির জন্য ঐতিহ্যবাহী এ মসজিদটি প্রতি বছর ইহুদিদের উৎসবের কারণে বন্ধ করে দেওয়া হয়।

২০১৭ সালে ইব্রাহিমি মসজিদসহ হেবরন শহরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *