ইমরানকে যুক্তরাষ্ট্র  যেতে বাধার অভিযোগ

ইমরানকে যুক্তরাষ্ট্র যেতে বাধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিমন্ত্রণে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে সে দেশে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে পড়ে ফেরত আসতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিজের ফেসবুক পেইজ থেকে প্রকাশ করা স্ট্যাটাসে ইমরান এ অভিযোগ করেছেন।

শুক্রবার রাত ১১টায় দেওয়া ওই স্ট্যাটাসে ইমরান জানান, আমেরিকান সরকারের ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের আমন্ত্রণে অহিংস আন্দোলন, লিডারশিপ, গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে অভিজ্ঞতা বিনিময়ে তার চার সপ্তাহের জন্য আমেরিকা যাবার কথা ছিল তার। রাতে বোর্ডিংসহ ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠার সময় উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাত দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটকে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *