ইরাকের একটি শপিংমলে আগুনে লেগে নিহত ৬০

ইরাকের একটি শপিংমলে আগুনে লেগে নিহত ৬০

ইরাকের একটি শপিংমলে আগুনে লেগে ৬০জন নিহত । রয়টার্সকে একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা ৫৯ জন নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা গেছে। কিন্তু একজনের লাশ শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’

ইরাকের পূর্বাঞ্চলে আল-কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ আগুনে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বাস্থ্য কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আল-কুতের একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

রয়টার্সকে একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা ৫৯ জন নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা গেছে। কিন্তু একজনের লাশ শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’

নগর কর্মকর্তা আলী আল-মায়াহি রয়টার্সকে বলেন, ‘ধ্বংসাবশেষের নিচে আরো অনেকের লাশ রয়ে গেছে, যা এখনো উদ্ধার করা যায়নি।’

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রদেশের গভর্নর বলেন, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইএনএ।

গভর্নরের উদ্ধৃতি দিয়ে আইএনএ জানিয়েছে, ‘আমরা ভবন ও শপিংমলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’

Related Articles