ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, চূড়ান্ত ৭ প্রার্থীর তালিকা ঘোষণা

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, চূড়ান্ত ৭ প্রার্থীর তালিকা ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানে জুনে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চূড়ান্ত সাত প্রার্থীর নাম ঘোষণা করেছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ মে) মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করা হয়।

চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া প্রার্থীরা হলেন, সাইয়েদ ইবরাহিম রইসি, মহসিন রেজায়ি, মহসিন মেহের আলীজাদে, সাইদ জালিলি, আলী রেজা যাকানি, আবদুন নাসের হেমমাতি ও সাইয়েদ আমির হোসেন কাজিজাদে হাশেমি।

এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদের মুখপাত্র আব্বাস আলী কাদখোদায়ি জানান, ৫৯২ জন প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে সাত জনের প্রার্থিতা অনুমোদন পেয়েছে। প্রার্থীদের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছিলেন।

এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন আয়োজন ও পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে। তবে প্রার্থিতা যাচাই-বাছাইয়ের দায়িত্ব হচ্ছে গার্ডিয়ান বা অভিভাবক পরিষদের।

উল্লেখ্য, আগামী ১৮ জুন শুক্রবার (২৮ মে) ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *