ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অধীকৃত পশ্চিম তীরের শহর জেনিনের শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে একটি শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ২৯ জন। সোমবার অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা।

এদিকে বার্তা সংস্থার ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালের দিকে ইসরায়েলি সেনা বাহিনীর অভিযান শুরু হয়। ঝড়ের গতিতে জেনিন শরণার্থী শিবিরে ঢুকে তাণ্ডব চালায় তারা। এ সময় তারা শিবিরের ভেতরে তাজা গুলি ছোড়ে , গ্রেনেড ও বিষাক্ত গ্যাস নিক্ষেপ করে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত তিন ফিলিস্তিনি হল, খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া ( ১৯) এবং আহমেদ সাকার (১৫)।

জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনা অভিযানের সমালোচনা করেছে মিশর ।

এদিক হামাসের মুখপাত্র হাজেম কাশেম জোর দিয়ে বলেছেন,অধীকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ দৃঢ় এবং শক্তিশালী রয়েছে। জেনিনের প্রতিরোধের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের জয়ী হওয়া অনেক দূরের বিষয়।

১৫ মাস ধরে জেনিনে টানা অভিযান চালাচ্ছে ইসরায়েল। তাদের অভিযোগ, সেখানে ইসরায়েলবিরোধী তৎপরতায় লিপ্ত বিভিন্ন বাহিনী নানা ষড়যন্ত্র করছে। তাই তারা সেখানে অভিযান অব্যাহত রেখেছে। জেনিনে অবিরাম সামরিক অভিযানের সমালোচনা অব্যাহত রেখেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *