ইসরায়েলি সেনার গুলিতে ১ জন ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনার গুলিতে ১ জন ফিলিস্তিনি নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার (১০ ডিসেম্বর) পশ্চিম তীরের বেইতা গ্রামে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেইতা গ্রামে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। ওই ব্যক্তির মাথায় গুলি লাগে। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।

এ সময় শত শত ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের দিকে জ্বলন্ত টায়ার ও পাথর ছুড়তে থাকে। তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পাল্টা জবাব দেয় সেনারা।

অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ কার্যক্রমের বিরুদ্ধে পশ্চিম তীরের বেইতায় নিয়মিতভাবে বিক্ষোভ করে আসছেন ফিলিস্তিনিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *